বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মো. নাজমুল হোসেন মন্ডল। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হোসেন মন্ডল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এই মাসে সবাই যেন হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবন পরিচালনা করে, সেই কামনাই করেন তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং পবিত্র রমজান সবার জীবনে শান্তি ও বরকত বয়ে আনুক এই দোয়া করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD