গাজীপুর প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে এই গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আমাদের আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই তার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত গাজীপুর গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
গণ ইফতার মাহফিলে রনির স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী তমা,বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, আহাম্মদ আলী রুশদী, আ ক ম মোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,
যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল,
মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজকর্মী ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অধ্যাপক এম এ মান্নানসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।