বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত ৫২ নং ওয়ার্ডের প্রেসিডেন্ট পাড়া গ্রামে স্থানীয় ভোটারদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক ও ধর্মীয় এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

ইফতারের পূর্বমুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD