বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অমর একুশে ফেব্রুয়ারিতে পাগাড়ে শহীদ মিনারে শ্রদ্ধা ও ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিলেন নাজমুল হোসেন মন্ডল

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাগাড় সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নাজমুল হোসেন মন্ডল।
তিনি টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

শনিবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি পাগাড় স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাজমুল হোসেন মন্ডল বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। এই চেতনাকে ধারণ করেই তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক রয়েল হায়দার, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরে আলম জিকু, পাগাড় স্কুলের অধ্যক্ষ মো. সারোয়ার হোসেন,
টঙ্গী পূর্ব থানা মৎসবীজ দলের আহ্বায়ক কাজী হাসানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD