বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে টঙ্গীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে টঙ্গী হাসপাতাল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

এ সময় তার সঙ্গে টঙ্গী পূর্ব থানা ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে সিরাজুল ইসলাম সাথী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আদর্শই আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। এই আদর্শ ধারণ করেই আমাদের আগামীর পথচলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD