বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাছ উপহার নিয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name / ৪৮১ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচন-পরবর্তী সময়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার বিকেলে টঙ্গীর মধুমিতা রোডে টঙ্গী কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফুলের মালার পরিবর্তে ফলজ ও বনজ গাছ উপহার গ্রহণ করেন এম মঞ্জুরুল করিম রনি। পরিবেশবান্ধব এই উদ্যোগে নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।

অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, আকবর হোসেন ফারুক ও নাজমুল হোসেন মন্ডল,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী,টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি খাত পুনর্গঠনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছ উপহার দেওয়ার এই উদ্যোগ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

নির্বাচনের মাধ্যমে জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও আমাদের সচেতন ভূমিকা রাখতে হবে। গাছ উপহার দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি সুন্দর বার্তা মানুষের মাঝে পৌঁছে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD