বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গীতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কর্মসূচি

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে টঙ্গীর গাজীপুরা পুকুর পাড় এলাকায় অস্থায়ীভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে স্বল্পমূল্যে ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা, আলু, পেঁয়াজ, আপেল, কমলা ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়।

৫০ নম্বর ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী হারুন উর রশিদ ও স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া।

এ সময় প্রধান অতিথি হালিম মোল্লা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ কষ্টে পড়ে। সেই কথা বিবেচনা করেই স্বেচ্ছাসেবক দল এই উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD