মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ড.ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগ

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন হওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সাংবাদিকদের জানিয়েছেন।

গত বছরের ১০ নভেম্বর তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন মুহাম্মদ ইউনূস।

এদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে উপদেষ্টা পরিষদে দায়িত্বে রদবদল হওয়ার খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে।

গুঞ্জন ওঠে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে।

এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল।

১৯৭৯ সালে পুলিশে যোগ দেওয়া খোদা বকশ আইজিপির দায়িত্ব পান ২০০৬ সালের নভেম্বরে; বিএনপি জোট সরকারের শেষ দিকে।

জোট সরকার দায়িত্ব হস্তান্তরের পর রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি আইজিপির দায়িত্ব পালন করেন।

পরে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় তাকে।

এরপর ২০১০ সালের মার্চে স্বেচ্ছায় অবসরে যান খোদা বকশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD