মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর পাগাড় হাজী মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের আলেম-ওলামা, সমাজসেবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাসিক ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রয়েল হায়দার। এছাড়া স্থানীয় মুরব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় নাজমুল হোসেন মন্ডল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD