বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে রাস্তার পাশে অবৈধ টিনসেড অফিস উচ্ছেদ

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিএনপি’র সাইনবোর্ড লাগানো অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী টিনসেড অফিস উচ্ছেদ করা হয়েছে।

রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, টঙ্গী আঞ্চলিক কমিটির নাম ব্যবহার করে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ফুটপাত দখল করে ওই টিনসেড অফিস নির্মাণ করছিলেন।

অফিসটির সামনে সাইনবোর্ড হিসেবে টানানো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির ছবি সংবলিত একটি ব্যানার।

ব্যানারটি নজরে আসার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারেন, সংসদ সদস্যের নাম ও ছবি ব্যবহার করে স্থানীয় তিনজন ব্যক্তি ওই অবৈধ স্থাপনা পরিচালনার চেষ্টা করছিলেন।

পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ হোসেন হাওলাদার দলীয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মিত টিনসেড ঘরটি তাৎক্ষণিকভাবে ভেঙে দেন। এবং ঘর নির্মাণকারী ব্যক্তি জাহাঙ্গীরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের অংশ হিসেবে আরও কিছু অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারেন।

খবর পেয়ে অভিযানে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর হক সুবেল প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার বলেন,দল বা কোনো নেতার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ কার্যক্রম চালাতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো অবৈধ স্থাপনা আমরা বরদাস্ত করবো না। ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD