স্টাফ রিপোর্টার :
গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর টঙ্গী বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে যশ-খ্যাতি ও অর্থ একসঙ্গে অর্জন করা যায় না। ব্যক্তিস্বার্থে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। আদর্শনিষ্ঠ ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মহানগর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা।