বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতা রনির কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোড এলাকায় লেগুনা ও সিএনজি স্ট্যান্ড এবং ফুটপাথ দখল করে চাঁদাবাজির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে স্টেশন রোড এলাকায় গিয়ে তিনি স্থানীয় পরিবহন চালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতা ও আগামীর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি বলেন, সাধারণ মানুষের চলাচল ব্যাহত করে কিংবা ব্যবসায়ীদের জিম্মি করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের দ্রুত এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান তিনি। অন্যথায় কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি স্ট্যান্ড ও ফুটপাথ দখল করে চাঁদা আদায় করছে, ফলে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD