বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে আধুনিক বর্জ্য ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে টঙ্গীর শিলমুন এলাকায় আধুনিক বর্জ্য ডাম্পিং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় আকিজ বেকার্স লিমিটেডের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বর্জ্য ডাম্পিং এর উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। এছাড়া আয়োজকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেড-এর জিএম (এডমিন) মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, আইয়ুব আলী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, নতুন এই আধুনিক বর্জ্য ডাম্পিং চালু হলে টঙ্গী এলাকার বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণ সম্ভব হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পাবে। এবং এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করার প্রতিশ্রুতি দেন এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD