স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের সুবিধার্থে নির্মিত স্টিল স্ট্রাকচার শেডের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ) দুপুরে ময়দানের বিদেশি খিত্তা পাশ্বে নির্মিত শেডের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
উদ্বোধনকালে শওকত হোসেন সরকার বলেন, বিশ্ব ইজতেমায় প্রতি বছর দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। বিদেশি মেহমানদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে নির্মিত এই স্টিল স্ট্রাকচার শেড বিদেশি অতিথিদের জন্য উন্নত ও সুশৃঙ্খল আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে।