স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে তিন দিনব্যাপী গণ ইফতার ও দোয়া মাহফিলের প্রথম দিনের আয়োজন সম্পন্ন হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার এবং জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।