বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক ফখরুল আলম সিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফজাল হুসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে রোদ, ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় নানা বাধা-বিপত্তির কারণে প্রকৃত সত্য সংবাদ প্রকাশ করা সম্ভব হয় না। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারবেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

ইফতার মাহফিলে দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD