স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) টঙ্গীতে আয়োজিত এ অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন মার্কেট শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা কমিটির সভাপতি ও মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহিন হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় ৭০০ জনের অধিক অতিথি উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়।
এছাড়াও হোসেন মার্কেটের সকল ব্যবসায়ী এবং দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।