বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপির তিন দিনব্যাপী গণ ইফতার কর্মসূচির দ্বিতীয় দিন সম্পন্ন

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী গণ ইফতার ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূর। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, বিএনপি নেতা আজিজুর রহমান রাজু মাস্টার, ছাত্রদলের নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ তিন দিনব্যাপী গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD