বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মাওলানা সফিক উল্লাহ মাদানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে টঙ্গীতে মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও সাবেক দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার আয়োজনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে মাদরাসার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা কারিগর ও প্রাক্তন উপাধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাদ্দিস মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সেশনের সাবেক সভাপতি ও সেক্রেটারিসহ দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বমুহূর্তে মাওলানা সফিক উল্লাহ মাদানী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের অবদান স্মরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD