বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের তদারকি

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো.শওকত হোসেন সরকার। রবিবার সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজার পরিদর্শন করে তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাজার পরিদর্শনের সময় প্রশাসক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করেন। এ সময় তিনি বলেন, “রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে যেন কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে।

তিনি আরও জানান, আমরা চাই সাধারণ মানুষ রমজান মাসে স্বস্তিতে নিত্যপণ্য ক্রয় করতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি, তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অন্যায় করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক ব্যবসায়ীদেরও সামাজিক দায়িত্বের কথা স্মরণ করান। তিনি বলেন, “রমজানের মতো সংযমের মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

বাজার পরিদর্শনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান এবং অন্যান্য কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করতে সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

প্রশাসক আরও জানান, ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যতালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য। কেউ যদি এসব নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করা হয়।

তিনি নিশ্চিত করেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD