বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে টঙ্গীর পাগাড় সাসাব বাড়ীতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস. আলম রাজীব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের আহ্বায়ক সানাউল্লাহ মির্জার সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাহ হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস. আলম ইসরাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নাজমুল হোসেন মন্ডল বলেন, আগামীর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনে গাজীপুর মহানগর সাইবার ইউজার দলসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন এবং সকল প্রকার অন্যায় ও অনিয়ম দূর করতে কাজ করবো।

প্রধান অতিথির এস. আলম রাজীব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD