বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে যুবদল নেতা শেখ সুমনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও ইফতার

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে যুবদল নেতা শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রসুলবাগ এলাকায় ৫৪ নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ, জাতি এবং দলের সার্বিক কল্যাণ কামনা করেও মোনাজাত করা হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। তারা অসুস্থ যুবদল নেতা শেখ সুমনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, টঙ্গী পশ্চিম থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জালাল খলিফা, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মন্ডল, ৫৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সভাপতি রাহিন আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD