স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বয়ে আনে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। এ উপলক্ষে তিনি গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত ও সহযোগিতা নিয়ে ৫১ নং ওয়ার্ডকে একটি পরিকল্পিত, সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য আমি কাজ করতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
ফয়সাল আহমেদ রুবেল বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।