নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র আনন্দ ধনী-গরিবসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে। ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাই মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাজমুল হোসেন মন্ডল টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ডসহ গাজীপুরের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক-এ প্রত্যাশা ব্যক্ত করেন।