বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : 

​গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটি। গত বুধবার (১১ মার্চ) বিকেলে এক মানবিক ও উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।

​উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান পরামর্শদাতা ও প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সিএলএফ মোরশেদুল আলম মুসফিক।

​এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি শওকত জাওয়াদ, সহ-সভাপতি সিয়াম রোহান হাওলাদার, তাইমুল হক ধ্বনি, ইপশিতো সরকার, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান রুহি ও ওর্থী মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​মানবিক সমাজ গড়ার লক্ষ্য টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “মূলত টঙ্গীর কিশোরদের হৃদয়ে মানবতার কোমল পুষ্প ফোটানোর লক্ষ্যেই আমি এ উদ্যোগে উৎসাহ দিয়ে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম যদি এখন থেকেই অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে শেখে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।”
​ইফতারের আগমুহূর্তে কলেজ গেট এলাকায় প্রায় ১০০ জন দরিদ্র ও পথচারীর হাতে উন্নতমানের ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্থানীয় সাধারণ মানুষ ও সুধী সমাজ এই তরুণদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

​ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃতজ্ঞতা ক্লাবের বর্তমান সভাপতি ইন্টার‍্যাক্টর শওকত জাওয়াদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১০০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। এ কাজে সার্বিক সহযোগিতার জন্য আমাদের স্পনসর ক্লাব ‘রোটারি ক্লাব অফ আনন্দধারা ঢাকা’-কে বিশেষ ধন্যবাদ জানাই।

​সদ্য সাবেক সভাপতি মোরশেদুল আলম মুসফিক জানান, দেশের সকল তরুণ ও কিশোরদের এভাবে শান্তি ও সেবামূলক কাজে নিয়োজিত করতে পারলে দেশ আরও সুন্দর ও স্বচ্ছল হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD