স্টাফ রিপোর্টার :
বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কর্মসূচির আওতায় দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদেরও সম্মানীর আওতায় আনা হয়েছে।
এর মধ্যে পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।