স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাস উপলক্ষে বাট্টাজোড় ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন্দ বলেন, হিংসা-বিদ্বেষ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আগামীর বাট্টাজোড় গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষায় উজ্জীবিত হয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সবাই একসঙ্গে ইফতারে অংশ নিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।