স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাজীপুরের টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় টঙ্গী আরচারি স্টেডিয়াম মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি (এনসিপি), জাতীয় ছাত্র-শক্তি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ওলামা শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।