বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরে বর্ণাঢ্য হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক সংগঠন ‘রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন মাদ্রাসার মেধাবী হাফেজ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি সালাউদ্দিন চৌধুরী বলেন,পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং ‘রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা জীবনে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শেষে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আয়োজকদের এমন উদ্যোগকে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা সাধুবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD