বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছা খাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও নগরের পরিবেশ সুরক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় “গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষামূলক কাজ” শীর্ষক প্রকল্পের আওতায় গাছা খালের পূর্ণাঙ্গ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন ও উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়া ঈদকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD