স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া হাজী পিয়ার আলী স্কুলের সামনে মো. রোমান শেখের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও মুরব্বিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি সোহেল সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁতিদলের সদস্য মো. ফারুক হোসেন, আমিনুল ইসলাম বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল সিদ্দিকী বলেন, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, অন্যায়-অনিয়ম প্রতিরোধে আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।