স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় নিউ ঢাকা ইসলামিয়া হাসপাতালের চেয়ারম্যান মো. শাহিন শিকদারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে হাসপাতালের হলরুমে এ আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।
হাসপাতালের চেয়ারম্যান মো. শাহিন শিকদার বলেন, পবিত্র রমজানে একসঙ্গে ইফতার করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, রোগীদের সুস্থতা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।