বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে সংগঠনের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র।

রমজানের শেষের দিকে হলেও আপনাদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের কয়েক শত সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD