স্টাফ রিপোর্টার :
পবিত্র লাইলাতুল কদরের রাতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে ১৫ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে যাকাত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাতে বিশিষ্ট শিল্পপতি, স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ নিজ হাতে দরিদ্রদের মাঝে যাকাত ও নগদ অর্থ বিতরণ করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা দুই হাত তুলে দোয়া ও মোনাজাত করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।