বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন, ৫ বছরে ২০ হাজার কিমি পুনঃখননের পরিকল্পনা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। এর আওতায় একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তিনি আরও বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য এবং কৃষকের উন্নয়নের মধ্য দিয়েই দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব।

সরকারের এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ উদ্যোগের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, পানিনিষ্কাশন সহজীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এ সময় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উদ্বোধনের পরপরই স্থানীয় শ্রমিকরা খনন কাজে অংশ নেন। প্রায় ৪০০ শ্রমিক এ কার্যক্রমে যুক্ত হয়েছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় পানিনিষ্কাশন ও সেচ ব্যবস্থায় সমস্যা হচ্ছিল। খনন কাজ শেষ হলে কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।

এদিকে একই দিনে দেশের বিভিন্ন জেলাতেও খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD