স্টাফ রিপোর্টার :
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে ছুটির দিনেও কাজ করছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এমপি রনি বলেন, জনগণের ভোটেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সেই আস্থার প্রতিদান দিতে সরকার দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। আপনারা ভোট দিয়েছেন বলেই আমরা সরকারে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন
তিনি আরও জানান, আগামী ১৪ তারিখ থেকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। ইতোমধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে এমপি রনি বলেন, শ্রমিকরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী ছুটির দিনেও অফিস করে সার্বিক পরিস্থিতি মনিটর করছেন।
তিনি উপস্থিত সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।