বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে : ভিপি নুর

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই দেশ একটি নতুন সম্ভাবনার পথে এগিয়েছে।

তিনি বলেন, বিশ্বে এমন উদাহরণ বিরল, যেখানে কোনো সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে পারে। বর্তমান সরকার সেই কাজই করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের পূর্বে টঙ্গীর স্থানীয় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ মাঠে গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ইতোমধ্যে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও ম্যানুয়াল পদ্ধতিতে খাল খননের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা সরাসরি উপকৃত হবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, আপনাদের দোয়ায় আগামী পাঁচ বছর আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। তিনি বলেন, বর্তমান সময়ের এই আয়োজন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। সবাইকে একসঙ্গে কাজ করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD