বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সোহেল সিদ্দিকী

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি মো. সোহেল সিদ্দিকীর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে টঙ্গীর বড় দেওড়া এলাকায় তার নিজ বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়।

উপহার বিতরণকালে সোহেল সিদ্দিকী বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে করে অসহায় মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

এ সময় গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD