মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে আল-হেলাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩৩১ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীতে অবস্থিত আল-হেলাল স্কুলের ২৫তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর চেরাগআলী সুরতরঙ্গ রোডে আল-হেলাল স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং জামায়াতে ইসলামী নেতা নিয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মাঝে আনন্দের সঞ্চার করে।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক শিক্ষা ও আগামী প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আল-হেলাল স্কুলের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD