নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ অভি (বাদশা)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করে। এই উৎসবের মাধ্যমে সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
হোসেন মোহাম্মদ অভি আরও বলেন, “ঈদ মানে খুশি ভাগাভাগি করা। তাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
হোসেন মোহাম্মদ অভি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ আনন্দমুখর ও নিরাপদ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।