স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গীর তিস্তার গেট এলাকায় জামিয়া নেছারিয়া ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক ছিলেন টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রিয়াজুল জান্নাহ মসজিদের সভাপতি সাইদুল ইসলাম সাইদ। তিনি বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ ধরনের আয়োজন তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা আব্দুর রহিম কালা, সরকার শাহনূর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ, নবীন হোসেন এবং টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি সোহেল সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।