মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সালাউদ্দিন চৌধুরী

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের ভোগড়া এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গার্মেন্টস শিল্প উদ্যোক্তা, ডিবিসি নিউজের পরিচালক, এসি শিল্প গ্রুপের স্বত্বাধিকারী ও বিজিএমইএ সদস্য মো. সালাউদ্দিন চৌধুরী এবং স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশার উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকালে ভোগড়া বাইপাস এলাকার চৌধুরী বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপহার বিতরণকালে মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

তিনি বলেন, মালিক-শ্রমিক, ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য পবিত্র ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD