স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার নগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, ত্যাগ ও মানবিক মূল্যবোধকে ধারণ করা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই রয়েছে ঈদের প্রকৃত তাৎপর্য।
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক কল্যাণ কামনা করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শওকত হোসেন সরকার সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।