নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা। তিনি সবার প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে।
এম মঞ্জুরুল করিম রনি দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, অনাবিল আনন্দ ও কল্যাণ।