বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রদলের নেতা শাহজাহান শাওনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহজাহান শাওনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বকশিগঞ্জে নূর মসজিদের সামনে এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে উপস্থিত সবাই পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা দেন।

এ সময় ছাত্রদল নেতা শাহজাহান শাওন বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই ধরণের আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে বকশিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ রোজাদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD