নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার ৫২ নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. সোহেল চৌধুরী।
বুধবার (গতকাল) বিকালে ৫২ নং ওয়ার্ড এলাকায় প্রায় ৫০টি অসহায় পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, লাচ্ছা, গুড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় মো. সোহেল চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।