বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও বাড়ানো জরুরি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

বার্তার শেষে তিনি পুনরায় গাজীপুরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD