স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।
সিরাজুল ইসলাম সাথী আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ আনন্দমুখর হয়ে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।