বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিকদল নেতা আমিরুল ইসলাম

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

মো. জাফর আলী :

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’ ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা-দ্বন্দ্ব।” পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমন অনুভূতি প্রকাশ করে গাজীপুর ও টঙ্গীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও টঙ্গী পশ্চিম মেট্রো থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম (আমির)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার এক মাস শেষে মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে বছরের শ্রেষ্ঠ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সংযম ও আত্মশুদ্ধির পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা এই কামনা করেন তিনি। ঈদের দিনের মতো আগামী দিনগুলোও হোক অনাবিল আনন্দময়।

তিনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং দেশবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD