স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকালে টঙ্গীর পাগাড় সাসাব বাড়ি এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাজের পরিচ্ছন্নতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়া এসব কর্মীদের প্রতি সম্মান জানিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রয়েল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাজমুল হোসেন মন্ডল বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরীর সৌন্দর্য ও সুস্থ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এমন উদ্যোগ প্রশংসনীয়।
উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।